Posts

Showing posts from November, 2020

ভালো মানুষ চেনার উপায়

          ভাল মানুষের কি কি গুন থাকা উচিত? মানুষ তার গুনাবলীর মাধ্যমে সমাজে নিজেকে আত্মপ্রকাশ করে । একজন সত্যিকারের মানুষের কি কি গুন থাকা উচিত? কি কি গুন থাকলে আমরা একজন মানুষকে ভাল মানুষ বলব? মনের মধ্যে কত-শত কথাই না উকি দিয়ে যায় । আমার মতে ভাল মানুষ হওয়ার জন্য য়ে সব গুনাবলী অবশ্যই থাকতে হবে, সেগুলো হল: 1. সময়ের কাজ সঠিক সময়ে, সঠিকভাবে সম্পন্ন করা । 2.  অপরের ভাল করতে না পারলেও তার ক্ষতির চিন্তা না করা ।  3. মানুষ মাত্রই লোভী । কিন্তু সেই লোভকে একান্ত প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা।  4. অপরকে কোন সময়ই ছোট করে না দেখা । মানুষের দূর্বল জায়গায় আঘাত না করা। 5. নিজেকে, নিজের দেশকে ভালবাসা । যে নিজেকে ভালবাসতে পারে না সে নিজের দেশকে, দেশের মানুষকেও ভালবাসতে পারে না । 6. নিজের উপর বিশ্বাস রাখা । 7. সর্বদা সত্য কথা বলা । নিজ নিজ ধর্মের বিধি-বিধান গুলো মেনে চলা।                                                        ...

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম !

@  জন্ম ও শৈশবঃ   হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খৃস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। অতি অল্প বয়স থেকেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। জন্মের পূর্বে পিতা, ৬ বছর বয়সে মা আমিনাকে হারান। এবং ৮ বছর বয়সে তার দাদা মৃত্যু বরণ করেন। ইয়াতীম শিশু বড় হয়ে উঠে চাচার সযত্ন ভালবাসায়। @নামকরণঃ   হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম হওয়ার পরই মা আমেনা এ সংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পাওয়ার পরেই তিনি ছুটে আসেন। পরম স্নেহে দেখেন, যত্নের সঙ্গেঁ কোলে নিয়ে কা’বার ভেতর প্রবেশ করেন, আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। অতঃপর তাঁর নাম রাখেন ‘মুহাম্মদ’(প্রশংসিত)। @আহমদ নামকরণঃ বিবি আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে ‘আহমদ’ (উচ্চ প্রশংসিত’ নাম রাখেন। বাল্যকাল হতে মুহাম্মদ ও আহমদ উভয় নামি প্রচলিত ছিল। উভয় নামই পবিত্র কুরআনে উল্লেখ ...

আসুন জেনে নেই শীতে শরীরের যত্ন সম্পর্কে-

  আসুন  জেনে নেই শীতে শরীরের যত্ন সম্পর্কে- @ পায়ের যত-শীতে পা ফাটার প্রবণতা কম-বেশি সবারই দেখা যায়। সবসময় পরিষ্কার রাখলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অনেকটাই। গোসলের সময় পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি ঘষে মরা চামড়া তুলে ফেলুন। তারপর পা মুছে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি লাগান। শীতকালে পায়ের যত্ন মাসে অন্তত দু’বার পেডিকিউর করানো জরুরি। ঘরে বসেও করতে পারেন পেডিকিউর। এ জন্য হালকা গরম পানিতে শ্যাম্পু, স্যাভলন ও লবণ মিশিয়ে পা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর নেইল ফাইনার ও বাফার দিয়ে নখ শেপ করে কাটুন। ব্রাশের সাথে শ্যাম্পু লাগিয়ে নখগুলো ভালো করে ঘসে পরিষ্কার করে দিন। কিউটিকল সফটনার বা অলিভ অয়েল লাগিয়ে নখের কিউটিকল নরম করে মরা চামড়া তুলে ফেলুন। তারপর সামান্য অভিল অয়েল পায়ের গোড়ালি থেকে ওপর পর্যন্ত ধীরে ধীরে ম্যাসাজ করুন। সাবান-পানিতে পা ভালো করে ধুয়ে নরম তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। এরপর আঙুল ও গোড়ালিতে ভালো করে ফুট লোশন লাগান। তবে যাদের পা ফাটার প্রবণতা খুব বেশি তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। @ হাতের যত্ন- শীতের বাতাসে হাতের চামড়া যেহেতু খসখসে ও রুক্ষ হয়ে পড়ে, তাই এ সময় প...

প্রাথমিক শিক্ষকদের EFT FORMপূরনে যা প্রয়োজন.

  ১. NID নাম্বার (যে নাম্বার দি‌য়ে পে- ফি‌ক্সেশন করা আ‌ছে)।  ২.  স্বামী / স্ত্রীর NID নাম্বার।  ৩. সন্তা‌নের NID নাম্বার (য‌দি থা‌কে)। যদি না থাকে তাহলে জন্মসনদ নাম্বার ও জন্মতা‌রিখ। ৪.  পিতার নাম ও মাতার নাম (ইং‌রে‌জি‌তে)। ৫. চাকুরী শুরু‌তে বেতন স্কেল ও বর্তমান বেতন স্কেল। ৬.  চাকুরী শুরু‌তে যোগদানকৃত বিদ‌্যাল‌য়ের নাম ও বর্তমান বিদ‌্যাল‌য়ের নাম। ৭.  শিক্ষা সহায়তা ভাতার তথ‌্য। ৮.  ব‌্যাংক ঋণ সংক্রান্ত তথ‌্য। ৯.  যে ব‌্যাংক থে‌কে বেতন হয় সে ব‌্যাং‌কের নাম, হিসাব নম্বর ও রাউ‌টিং নাম্বার। ১০.  জিপিএফ হিসাব নম্বর , ব‌হি নম্বর,  ভলিয়াম নম্বর ও পাতা নম্বর।  ১১. জি‌পিএফ মা‌সিক কর্তন ও বর্তম‌ান মোট জমার প‌রিমান।  ১২.  জিপিএফ লোন ও কর্তন সংক্রান্ত তথ‌্য। ১৩.  অ‌র্জিত ছু‌টি সংক্রান্ত তথ‌্য। ★ আরো কিছু তথ্য লাগবে যেগুলো ইএফটি ফরমে দেওয়া আছে।

জানুন আগামীকাল সন্মদ্ধে.

 ⭕ আসসালামু আলাইকুম_আগামীকাল শনিবার  ♢২৮ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ ♢১২ রবিউস সানী ১৪৪২ হিজরি ♢১৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ ●তাহাজ্জুদের উত্তম সময় শুরু -০১:০৬ ●সাহরি ও তাহাজ্জুদ শেষ -৪:৫৭ ●ফজর শুরু -৫:০৩/ফজর শেষ -৬:২০ ●সূর্যোদয় -৬:২১ ●নিষিদ্ধ সময় -৬:২১~৬:৪৪ ●এশরাক -৬:৪৫~১১:৩৪ (প্রথম দিকে পড়াই উত্তম) ●চাশত -১০:০০~১১:৩৪ ●নিষিদ্ধ সময় -১১:৩৫~১১:৪৫ ●যাওয়াল -১১:৪৭~১২:১৭ ●যোহর শুরু -১১:৪৭/যোহর উত্তম শেষ -২:৪৯/যোহর শেষ -৩:৩৪ ○আছর শুরু -২:৫১/আছর শেষ -৪:৪৭ (শাফেয়ী) ●আছর শুরু -৩:৩৬/আছর শেষ -৪:৪৭ (হানাফী) ○আছর মাকরূহ শুরু -৪:৪৮/মাকরূহ শেষ -৫:০৫ ●নিষিদ্ধ সময় -৫:০৬~৫:১১ ●সূর্যাস্ত -৫:১১ ●ইফতারি -৫:১২ ●মাগরিব শুরু -৫:১২/মাগরিব শেষ -৬:২৯ ●নফল নামায-মাগরিব থেকে এশা পর্যন্ত(আওয়াবিন) ●এশা শুরু -৬:৩১/এশার উত্তম সময় শেষ -১১:০৬/এশা শেষ -৪:৫৭ ⭕ বিঃদ্রঃ উক্ত_সময়_ঢাকার_জন্য_প্রযোজ্য ৹ ৹ 🚫 এর_সাথে_যেসব_জেলায়_যোগ_করতে_হবে ■গাজীপুর,শরীয়তপুর,মাদারীপুর,বরিশাল,ঝালকাঠি,বরগুনা- ১ মিনিট ■টাঙ্গাইল,বাগেরহাট, জামালপুর,শেরপুর,মানিকগঞ্জ,ময়মনসিংহ- ২ মিনিট ■ফরিদপুর,গোপালগঞ্জ,সিরাজগঞ্জ,নড়াইল,খুলনা - ৩ মিনিট ■মাগুরা,রাজবা...