ভালো মানুষ চেনার উপায়

          ভাল মানুষের কি কি গুন থাকা উচিত?

মানুষ তার গুনাবলীর মাধ্যমে সমাজে নিজেকে আত্মপ্রকাশ করে । একজন সত্যিকারের মানুষের কি কি গুন থাকা উচিত? কি কি গুন থাকলে আমরা একজন মানুষকে ভাল মানুষ বলব? মনের মধ্যে কত-শত কথাই না উকি দিয়ে যায় । আমার মতে ভাল মানুষ হওয়ার জন্য য়ে সব গুনাবলী অবশ্যই থাকতে হবে, সেগুলো হল:

1. সময়ের কাজ সঠিক সময়ে, সঠিকভাবে সম্পন্ন করা ।

2.  অপরের ভাল করতে না পারলেও তার ক্ষতির চিন্তা না করা । 

3. মানুষ মাত্রই লোভী । কিন্তু সেই লোভকে একান্ত প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা। 

4. অপরকে কোন সময়ই ছোট করে না দেখা । মানুষের দূর্বল জায়গায় আঘাত না করা।

5. নিজেকে, নিজের দেশকে ভালবাসা । যে নিজেকে ভালবাসতে পারে না সে নিজের দেশকে, দেশের মানুষকেও ভালবাসতে পারে না ।

6. নিজের উপর বিশ্বাস রাখা ।

7. সর্বদা সত্য কথা বলা । নিজ নিজ ধর্মের বিধি-বিধান গুলো মেনে চলা।                                                          8. ক্ষমা করার মানসিকতা থাকা.                                  9. ছোট, বড় সবাইকে বেশি বেশি সালাম দেওয়া।       10. কথা দিয়ে কথা রাখা.                                          11.  মুখে মুচকি হাসি থাকা। 

      এই সব গুনাবলী যদি কারো মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা তাকে ভাল মানুষ বলতে পারি। ধন্যবাদ, আমরা চেষ্টা করব ভালো মানুষ হওয়ার।

Comments

Popular posts from this blog

প্রাথমিক শিক্ষকদের EFT FORMপূরনে যা প্রয়োজন.

আজই শপথ নিন, আপনিও পারবেন!