নিজেকে যাচাই করুন এবং ভালো থাকুন |
1. জীবনে কতগুলো নামাজ কাজা করেছেন তার হয়ত হিসেব জানা নাই। এখনই সিদ্ধান্ত নিন আর নামাজ কাজা করবেন না| 2. জীবনে কতগুলো মিথ্যা কথা বলেছেন তার হয়ত হিসেব জানা নাই। তাই আমি বলব এবার থামুন, সত্যকে লালন করতে শিখুন। 3. কতগুলো মানুষকে ঠকিয়েছেন তার হয়ত হিসাব মনে নেই, মনে রাখবেন উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবেন না। 4. বাবা মাকে কষ্ট দিয়েছেন, ক্ষমা চেয়ে নিন, নয়ত বেহেস্ত আপনার জন্য হারাম হয়ে যাবে। 5. হয়ত অপচয় করতে কম ভালোবাসেন, কিন্তুু মনে রাখবেন অধিক কৃপনও খারাপ। 6. যদি পৃথিবীতে কিছু রেখে যেতে চান তাহলে আমি বলব ভালোবাসতে শিখুন এবং মানুষের উপকার করুন। 7. কাউকে অভিশাপ দিচ্ছেন জেনে রাখুন এর যন্ত্রনা আপনাকেউ ভোগ করতে হবে। 8. আপনি অহংকারমুক্ত থাকতে চান তাহলে বেশি বেশি সালাম দিন. আজকে এগুলোই বাকীটা আরেক দিন। এগুলো ইসলাম সম্মত। আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে.........ধন্যবাদ।
Comments