জানতে হলে জানাতেও হবে!

 সূরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত :

প্রিয় নবীজী (সাঃ) একদিন বললেন, “এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে। এর আগে কখনও এ দরজাটি খোলা হয়নি, এ দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করছেন। এর আগে তিনি কখনও পৃথিবীতে অবতরণ করেননি।

এ ফেরেশতা রাসুলুল্লাহ (সাঃ) কে সালাম করে বলেন, সুসংবাদ গ্রহণ করুন আপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোন নবীকে দেয়া হয়নি

১. ফাতেহাতুন কিতাব অর্থাৎ সুরা ফাতেহা এবং

২. সুরা বাকারার শেষ দুই আয়াত।

রাতের বেলা সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের সমান সওয়াব পাওয়ার আশা করা যেতে পারেঃ

রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে।"

(বুখারি ৫০১০, মুসলিম ৮০৭।)

রিয়াদুস সালেহীন এর লেখক ও সহীহ মুসলিমের ভাষ্যকার, ইমাম আন-নববী (রহ:) বলেন, "এর অর্থ কেউ বলেছেন: কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাযের জন্য যথেষ্ঠ হবে। কেউ বলেছেন: শয়তানের অনিষ্ট থেকে যথেষ্ঠ হবে। কেউ বলেছেন: বালা-মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া যাবে। তবে সবগুলো অর্থ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শারহুন নববী আলা সহিহ মুসলিম: 

সহীহ বুখারীর ভাষ্যকার, আমিরুল মুমিনিন ফিল হাদীস, ইমাম ইবনে হাজার আসকালানী (রহ:) এই অভিমত সমর্থন করে বলেন, উপরের সবগুলো অর্থ নেওয়া সঠিক। আল্লাহ ভালো জানেন।

প্রথম অর্থটি (তাহাজ্জুদের সমান সওয়াব পাওয়া) আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি মারফু হাদীসে স্পষ্ট ঊল্লেখ আছে।





Comments

Popular posts from this blog

প্রাথমিক শিক্ষকদের EFT FORMপূরনে যা প্রয়োজন.

ভালো মানুষ চেনার উপায়

আজই শপথ নিন, আপনিও পারবেন!